• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গুপ্তহত্যার মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র হচ্ছে: নাসিম

নাসিমঢাকা: গুপ্তহত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াত জোট। আজ যখন পরিস্থিতি স্থিতিশীল, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে। ফলে ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা।

তিনি আরো বলেন, সরকারকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপে ফেলার জন্যই ষড়যন্ত্রকারীরা সাম্প্রতিককালে কয়েকটি ঘটনার সৃষ্টি করেছে।

বিএনপি-জামায়াত জোটের ‘ষড়যন্ত্র’ ১৪ দল অতীতের মতোই মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ