• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাউন্সিলে থাকছে মোরগ-পোলাও

আ’লীগঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে খাবারে প্রধান মেন্যু মোরগ-পোলাও। এছাড়া একটি পানির বোতল ও সফট ড্রিংসও থাকবে। এ তথ্য জানিয়েছেন,  দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও খাদ্য উপ-কমিটির আহ্বায়ক এবং ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে একটি কমিউনিটি সেন্টারে খাদ্য উপ-কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানান তিনি।
এসময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য উপ-কমিটির সদস্য সচিব ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কমিটির অন্যান্য সদস্যরা ও নগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
কাউন্সিলে খাবারের আয়োজন সম্পর্কে মায়া বলেন, ‘খাবারে মোরগ-পোলাও হবে। আমরা দেখি সাধারণত মোরগ-পোলাও এ এক টুকরা মাংস থাকে। যেটা দিয়ে খাওয়াটা পরিপূর্ণ হয় না। তাই আমরা সেখানে দুই পিস করে দিব। সালাদ হিসেবে সেখানে মরিচ এবং শসা থাকবে।
খাবারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শের কথা বলে মায়া আরো জানান, ‘খাবার যেন আধা বেলাতেই নষ্ট না হয় সেই জন্য খাবারে যেই প্লাস্টিকের বক্সটা থাকবে, সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে অালোচনা করব। প্রধানমন্ত্রী যেটি অনুমোদন করবেন সেটিতেই খাবার প্যাকেট করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ