• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

খালেদার ফাঁসি হওয়া উচিত: ইনু

ইনুঢাকা: মানুষ পুড়িয়ে মারার অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । বরিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, মানুষ হত্যার দায়ে জামায়াত নেতা নিজামীর যদি ফাঁসি হয়, তাহলে মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদা জিয়ার বিচার ও ফাঁসি হওয়া উচিত।

তিনি আরো বলেন, ‘জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। বিএনপি এই জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে সন্ত্রাস, আগুন যুদ্ধ, গুপ্তহত্যা চালাচ্ছে। এ সবই খালেদা জিয়ার ছাতার তলে থেকে হচ্ছে’।

তিনি বলেন, এই গুপ্তহত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে মানুষ পুড়িয়ে মারার অপরাধে খালেদা জিয়ার বিচার করতে হবে এবং রাজনীতি থেকে খালেদা জিয়াকে উৎখাত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ