• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘নির্বাচনী পদ্ধতির পরিবর্তন আনতে হবে’

এরশাদঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে না বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচনী পদ্ধতির পরিবর্তন আনতে হবে।
সোমবার রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির অষ্টম সম্মেলনের লোগো উন্মোচন অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন।
বর্তমান সময়কে জাতীয় পার্টির জন্য সুদিন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এখন দুর্বল আর এ সুযোগ হারানো যাবে না। তাই সম্মেলনকে সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এরশাদ। এ সময় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ সম্মেলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
জাতীয় পার্টির প্রধান বলেন, ‘এই নির্বাচন তো গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু আমরা প্রপোজাল দিয়েছি, সত্যিকার গণতান্ত্রিক নির্বাচন করতে হলে নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। এই কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বিএনপি এখন ক্ষয়িষ্ণু, আমরা বর্ধিষ্ণু। আমাদের মনে রাখতে হবে, এই সুযোগটা হেলায় হারানো হবে না। তোমরা সর্বশক্তি দিয়ে আমাকে সাহায্য করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ