• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

আজ মুস্তাফিজদের মুখোমুখি দিল্লি

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক : সর্বশেষ তিন ম্যাচের টানা জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের এই সেরাটা ধরে রাখতে চলতি আসরের ৪২তম ম্যাচে আজ দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে অরেঞ্জ আর্মিরা।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুস্তাফিজদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

ঘরের মাঠে সুবিধা তো আছেই, সেই সঙ্গে টানা জয়ের সুখস্মৃতি নিয়েই আজ জহির খানের দিল্লির মুখোমুখি হবে হায়দরাবাদ। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার রয়েছেন দারুণ ছন্দে। অপর ওপেনার শিখর ধাওয়ানও নিজের ছন্দে ফেরার কথা জানিয়েছেন। মিডল-অর্ডারে যুবরাজের ব্যাটেও কেটেছে রানের খরা। তাই ঘরের মাঠে আজ হায়দরাবাদই জিতবে, এমনটাই প্রত্যাশা দলটির ভক্তদের।

হায়দরাবাদের সবচেয়ে বড় শক্তির জায়গা এখন দলের বোলিং বিভাগ। ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ছোট লক্ষ্য বেঁধে দিয়েও বোলিং সাফল্যের শেষ হাসি হাসছে তারা। যেমনটা গত ম্যাচে ধোনির পুনের বিপক্ষেও দেখিয়েছে।

আসরের সবচেয়ে বড় বোলিং বিস্ময় মুস্তাফিজের তো এখন ছন্দ বলতে কিছু নেই। মাঠে নামলেই মাত। উইকেট পান আর না পান, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চেপে ধরার জন্য তাকে নিয়ে প্রতি ম্যাচেই চলে কথার ফুলঝুরি। দারুণ পারফর্ম করা মুস্তাফিজের সঙ্গে ছন্দে থাকা আশিস নেহরা ও ভুবনেশ্বর কুমাররা হায়দরাবাদকে করে তুলেছেন অপ্রতিরোধ্য।

চলতি আসরে ৯ ম্যাচ শেষে ৫ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। প্লে অফ ম্যাচে খেলার জন্য নিজেদের বাকি ম্যাচগুলোতে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে জহির খানের দলের।

অন্যদিকে ১০ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা ওয়ার্নারের হায়দরাবাদও জয় দিয়ে ট্র্যাকে থাকতে চাইবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ