• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিয়া ও খালেদাকে জয়ের ধিক্কার

জয়সিসি ডেস্ক : এবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি ধিক্কার দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  গোলাম আযম এবং নিজামীর মত যুদ্ধাপরাধীদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের কারণে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি ধিক্কার জানিয়েছেন জয়। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ ধিক্কার জানান।

ওই স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘দেশ থেকে পলাতক নিজামী এবং গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে জিয়াউর রহমান তাদেরকে নাগরিকত্ব দেন। তার স্ত্রী খালেদা জিয়া নিজামীকে তার সরকারের মন্ত্রী বানিয়েছিলেন। তাদেরকে ধিক্কার জানাই।’

তিনি আরও লিখেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের শাস্তি কার্যকর পুরো আওয়ামী লীগের এক অসাধারণ অর্জন।

মঙ্গলবার রাতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির বিষয় উল্লেখ করে স্ট্যাটাসটিতে তিনি লিখেন, ‘গতকাল জঘন্যতম একজন রাজাকার নিজামীর ফাঁসি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে জামায়াত ও পাকিস্তানী সেনাবাহিনীর হাতে ৩০ লক্ষ শহীদের খুনের বিচার করতে ৪৫ বছর লেগে গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ