• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বজ্রপাতে নিহতের ঘটনায় খালেদা জিয়ার শোক

খালেদাঢাকা: বৃহস্পতিবার সন্ধ্যা রাজধানী ঢাকাসহ সারাদেশে বজ্রপাতে ৩৫ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বজ্রপাতে ৩৫ জনের  প্রাণহানিতে তাদের স্বজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। ষড়ঋতুর এই দেশে প্রবল বন্যা, ঘূর্ণিঝড় ও বজ্রপাতসহ নানা বড় বড় প্রাকৃতিক দূর্যোগ এদেশের মানুষ চরম ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবেলা করে থাকে। আজ সারাদেশে বজ্রপাতে দেশের ৩৫ জনের প্রাণ হারিয়েছে, তাদের অকাল মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই। আমি বজ্রপাতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

বিএনপি চেয়ারপারসন নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তারা যেন এই বিশাল শোক সইতে পারেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করেন।

এদিকে, সারাদেশে বজ্রপাতে ৩৫ জন মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাদের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ