• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার বিরুদ্ধে চার্জশিট : বিএনপির ২ দিনের কর্মসূচি

বিএনপিঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছে দলটি। আগামী ১৫ মে ঢাকা মহানগর ছাড়া দেশের সব জেলা ও মহানগরে এবং ১৬ মে ঢাকা মহানগরে এই কর্মসূচি পালিত হবে।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির কথা জানান।

ঢাকার সিএমএম আদালতে গত বুধবার বিকালে দারুস সালাম থানার এসআই মো. শহীদুর রহমান ও আব্দুর রাজ্জাক পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। মামলার অভিযোগপত্রে খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে।

মামলা দুটির মধ্যে দারুস সালাম থানার ৪(৩)১৫ দণ্ডবিধির মামলায় খালেদা জিয়াসহ ২৭ জন আসামি এবং ৮(২)১৫ বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ