• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাপা ত্যাগ করলেন চিত্রনায়ক সোহেল রানা

Shohel-Ranaঢাকা: জাতীয় পার্টির (জাপা) তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা (মাসুদ পারভেজ)। বৃহস্পতিবার (১২ মে) দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
দলের প্রেসিডিয়াম মেম্বার, অ্যাডভাইজার অব দ্য প্রেসিডেন্ট অব ইলেকশন এফেয়ার্স ও কনভেনার অব দ্য সেন্ট্রাল কমিটি অব জাতীয় কালচারাল পার্টি- এই তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়ে চেয়ারম্যান বরাবর বৃহস্পতিবার পদত্যাগপত্র পাঠান তিনি।
পদত্যাগপত্র পাঠানোর আগে চেয়ারম্যানের মুঠোফোনে এ সংক্রান্ত তিনটি এসএমএসও পাঠিয়েছেন সোহেল রানা, যা নিজের মোবাইলে সংরক্ষিত রেখেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারো প্রতি কোনোরকম বিরূপ প্রতিক্রিয়া কিংবা কোনোরকম অভিযোগ ছাড়াই আমি দলের তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। চেয়ারম্যান আমাকে সব সময়ই সমাদর করতেন, ভালোবাসতেন। আমার বিশ্বাস দল থেকে সরে এলেও এর ব্যত্যয় ঘটবে না।’
তবে সোহেল রানার পদত্যাগপত্রের প্রত্যুত্তরে এখনো জাতীয় পার্টির চেয়ারম্যান কিছুই জানাননি। কিছুদিন বিশ্রাম শেষে মাসুদ পারভেজ আবারও চলচ্চিত্রের প্রতি মনোনিবেশ করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, সোহেল রানা পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘রিটার্ন টিকেট’। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র হচ্ছে কাজী রোজীর কবিতা অবলম্বনে শহীদুল হক খান পরিচালিত ‘আমার পিরানের কোনো মাপ নাই’ এবং অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ