• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধাওয়া খেল ‘আসল বিএনপি’ পন্থিরা

bnpঢাকা: বিএনপি কার্যালয় দখল নিতে গিয়ে ‘আসল বিএনপি’ দাবিদার কামরুল হাসান নাসিমের লোকজন উল্টো ধাওয়া খেয়েছে। বিএনপি কার্যালয়ে আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ‘আসল বিএনপি’র ১৫ থেকে ২০ জনের একটি দল ব্যানার নিয়ে মহড়া দেয়। ওই ব্যানারে লেখা ছিল- ‘বিএনপির পাঁচটি অসুখ সারাতে দলীয় বিপ্লবের তৃতীয় মহড়া। জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত বসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’

ব্যানার নিয়ে লোকজন বিএনপি কার্যালয়ের বিপরীত রাস্তা দিয়ে অগ্রসর হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় নাসিমের অনুসারীদের। পরে তারা একটি গলিতে ঢুকে পড়ে। ফলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এরপর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল করে। তারা এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে আগে থেকেই ঘোষণা দিয়ে কথিত ‘আসল বিএনপি’র নেতা ও বিএনপি পুনর্গঠনের মুখাপত্র দাবিদার কামরুল হাসান নাসিম তার অনুসারীদের নিয়ে আরো দুইবার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান এবং কার্যালয় দখল করতে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ