• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘সেলিম ওসমানের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত’

হানিফকুষ্টিয়া : নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, সেলিম ওসমান যা করেছেন, তার জন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি, ঘটনার প্রতিবাদ করেছি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে প্রধান শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য জনগনের কাছে যায় আর ক্ষমতায় যাওয়ার জন্য মুসলিম বিশ্বের যারা শত্রু হিসেবে চিহ্নিত তার কছে হাত-পা ধরে তার দ্বারস্থ হতে হবে এমন হীন মানসিকতা বা লজ্জাজনক কর্মকাণ্ড একমাত্র বিএনপির পক্ষেই মানায় এবং সেটাই তারা করেছে। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ