• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিয়ের খবর সত্য : রুবেল

রুবেলখেলাধুলা ডেস্ক : জাতীয় দলের পেসার রুবেল হোসেন বিয়েও করেছেন, দিব্যি সংসারও করছেন। নিজ মুখেই স্বীকার করেছেন রুবেল হোসেন। বাড়তি কোনো কথা বলতে রাজী হলেন না শুধু জানালেন পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন অনেক আগেই। ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাননি রুবেল। দল যখন ভারতে বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তখন বিয়ের কাজটি শেষ করেছেন ডানহাতি এ পেসার।

রুবেল হোসেন কবে বিয়ে করবেন তা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন রুবেলের প্রাক্তন প্রেমিকা মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপিও। হ্যাপির করা নারী নির্যাতন মামলায় রুবেলকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে বিসিবির বিশেষ হস্তক্ষেপে রুবেলকে আইনি জটিলতা থেকে মুক্তি পান।

আপনার স্ত্রীর নাম কি? কিভাবে পরিচয়? এখন কি আপনার মিরপুরের ফ্ল্যাটেই আছেন? প্রশ্নগুলো শুরু করতেই রুবেল হোসেন, ‘মাঠে আসেন সামনা-সামনি কথা হবে।’

যতটুকু জানা গেছে বিয়ের পর বউ নিয়ে মিরপুরের নিজস্ব ফ্ল্যাটেই আছেন রুবেল হোসেন। দাম্পত্য জীবন দারুণ কাটছে দুজনের। সতীর্থদের কাছ থেকে শোনা গেল পরিবারের পূর্বের পছন্দের মেয়েকেই বিয়ে করেছেন রুবেল!

কাছের মানুষদের কাছ থেকে আংশিক কিছু জানা গেলেও রুবেলের মুখ থেকে বিয়ের গল্প শোনার অপেক্ষায় অগণিত ক্রিকেটপ্রেমী।

ইনজুরি কাটিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন বাগেরহাটের এ পেসার। গতির ঝড় তুলতে না পারলেও সাত ম্যাচে তার প্রাপ্তি নয় উইকেট।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ