• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

এলিমিনেটরে মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

সাকিব-মোস্তাফিজখেলাধুলা ডেস্ক : রোববার রাতে আইপিএলে দাপুটে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির ৫৪ রানের ইনিংসে ভর করে বেঙ্গালুরু দিল্লির ১৩৮ রান টপকে যায় ৬ উইকেট হাতে রেখে।

অষ্টম জয় তুলে, সর্বোচ্চ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে বেঙ্গালুরু। বিরাট কোহলির দল দুইয়ে ওঠায় তিনে নেমে গেছে মুস্তাফিজুর রহমানদের সানরাইজার্স হায়দরাবাদ। চারে অবস্থান করছে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। আবারও আইপিএলে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের এ দুই তারকা।

বুধবার দিল্লিতে প্রথম এলিমিনেটর ম্যাচ খেলবে হায়দরাবাদ ও কলকাতা। যে জিতবে তাদের খেলতে হবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ। এর আগে মঙ্গলবার প্লে-অফে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ খেলবে তারা।

প্রাথমিক পর্যায়ের লড়াইয়ে মুস্তাফিজুর রহমানদের বিপক্ষে দুই মুখোমুখিতে হেসেছিল সাকিবদের কলকাতা। এবার শেষ হাসিটা কারা হাসে, সেটাই দেখার বিষয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ