• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

তামিমের নতুন রেকর্ড

তামিমখেলাধুলা ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন রেকর্ড গড়লেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন বর্তমানে আবাহনীর এই অধিনায়ক।

মঙ্গলবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে নিজের নামের পাশে ৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করেন তামিম। ম্যাচের ১৮ তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান বাঁহাতি ওপেনার। এরপর ব্যক্তিগত ৫৫ রান করে সাজঘরে ফেরেন দারুণ ছন্দে থাকা এ ব্যাটসম্যান। এদিকে ৬ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৯৭ রান পিছিয়ে থেকে এ দিন ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিমও। কিন্তু মোহামেডানের অধিনায়ক মুশফিক রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফিরেন। ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের টেস্ট দলপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ