• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

আইপিএলের ফাইনালে মুস্তাফিজের খেলা অনিশ্চিত

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে আজ ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম খেলোয়াড় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

সানরাইজার্স হায়দ্রাবাদের সবশেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। ম্যাচের কিছু সময় আগে নিশ্চিত হবে আজকে তিনি মাঠে নামছেন কিনা।

ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার বিবিসিকে বলেছেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মুস্তাফিজের চোট এখনো পুরোপুরি সারেনি, তিনি আজ নাও খেলতে পারেন। তবে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

‘এবারের টুর্নামেন্টে দুর্ধর্ষ বোলিং করা মুস্তাফিজ যদি আজ না খেলেন তবে হায়দ্রাবাদের জন্য সেটা চাপের কারণ হবে। কারণ মুস্তাফিজ যেভাবে টুর্নামেন্টে বল করেছেন সব দলের ব্যাটসম্যানদের জন্য কিন্তু সমস্যার কারণ হয়েছেন। না খেললে দলের জন্য সমস্যা একটু হবেই,’ বলেন বোরিয়া মজুমদার।

মুস্তাফিজুর রহমান যদি আজ খেলতে না পারেন তাহলে তার বদলে খেলবেন ট্রেন্ট বোল্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ