• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রাতে ঢাকায় ফিরছেন মুস্তাফিজ

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দল সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করেই আজ রাতে ঢাকায় ফিরছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। ভারতের ব্যাঙ্গালুরু থেকে আজ সোমবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন কাটার মাস্টার।  বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রোববার ফাইনালে দারুণ জমজমাট লড়াই শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।
মুস্তাফিজ এবারের আসরে ১৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট প্রাপ্তির পাশাপাশি আলোচনায় ছিলেন রান দেয়ায় বেশ কিপটেমি করে। তার ইকোনমি রেট ৬.৯০; যা কিনা এবারের আসরে সবচেয়ে কম।
ভোটিংয়ের মাধ্যমে এবার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। আর তাতে এককভাবে প্রাধান্য বিস্তার করেই জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কারটি।
উল্লেখ্য, আইপিএল খেলতে ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫ দিন কাটানোর পর দেশে ফিরছেন মুস্তাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ