বিশেষ প্রতিনি
ধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “রাজাকার” বলে কটু উক্তি করা মামলায় দিনাজপুরে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার বিরুদ্ধে।
আজ বুধবার দুপুরে দিনাজপুর জেলার অতিরিক্ত চীফ জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহশানুল হক এ আদেশ দিয়েছেন। দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকার পারভেজ আহাম্মদ চেীধূরী পরাগের দায়ের করা দঃ বিঃ আইনের ৫০০/৫০১ ও ৫০২ ধারা মামলায় বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার বিরুদ্ধে এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
এামলার বিবরণে জানা যায়, ১৫ ডিসেম্বর’২০১৪ সালে লন্ডনে অ্যাট্রিয়াম ব্যাংকোয়েট যুক্তরাজ্য বিএনপি’র আয়োজিত এক অনুষ্ঠানে আসামী তারেক রহমান দাবী করেন“ একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনি ও পাকবন্ধু।”
এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক আদর্শবান সৈনিক ও দেশের নাগরিক হওয়ায় মামলার বাদী ও দেশের মান সম্মানের ক্ষতি ও মানহানী হয়েছে।
এ মামলায় ২৩ ডিসেম্বর’২০১৪ তারিখে বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়। পরে সমন আদালতে সেটে দেয়া হয়। কিন্তু আসামী হাজির না হওয়ায় তার বিরুদ্ধে আজ বুধবার গ্রেফতারী পরোয়ারা জারী করেছে আদালত।