• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাপার সভাপতিমণ্ডলীতে ঠাঁই পেলেন যারা

জাপাসিসি নিউজ: দলের ৩৭ জন সভাপতিমণ্ডলীর সদস্যের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১৪ মে জাপার অষ্টম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে এইচ এম এরশাদ চেয়ারম্যান, রওশন এরশাদ সিনিয়র কো-চেয়ারম্যান, জি এম কাদের কো-চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হন।
তারা পদাধিকার বলে একই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য। বাকি কমিটি গঠনের দায়িত্ব এরশাদকে দেয় কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার সভাপতিমণ্ডলী ৪১ সদস্যের। পদাধিকার বলে চারজন বাদে ৩৭টি পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব, গোলাম কিবরিয়া, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম, মুজিবুল হক, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, এ কে এম মাঈদুল ইসলাম, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, আজম খান, এ টি ইউ তাজ রহমান, মহসিন রশীদ, মশিউর রহমান, তাজুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান ও নাসরিন জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ