• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলির বিপক্ষে খেলবেন না মেসি!

Lionel-Messiখেলাধুলা ডেস্ক: আর্জেন্টিনার সেরা ফুটবলার তিনি। তাকে ছাড়া আর্জেন্টিনা দল বর্তমান সময়ে কল্পনা করাও কঠিন। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মেসিকে ছাড়াই হয়তো নামতে হতে পারে কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির বিপক্ষে। সম্প্রতি বার্সেলোনায় ট্যাক্স সংক্রান্ত মামলায় আদালতে সাক্ষী দেয়ার পর মেসি জানান, এখনো কোমড়ে ব্যথা রয়ে গেছে তার।
হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ে শঙ্কা দেখা দিয়েছিল কোপা আমেরিকার প্রথম ম্যাচে মেসি খেলতে পারবেন কি না। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না হওয়া গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ গতবারের চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে তার খেলতে পাড়াটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করছে।
কোচ টাটা মার্টিনো মেসিকে ছাড়াই দলকে গেল কয়েকদিন অনুশীলন করিয়েছেন। বার্সেলোনা থেকে সরাসরি বারাক ওবামার দেশে কোপা খেলতে চলে গেছেন মেসি। সেখানেই দলের সাথে যুক্ত হয়ে সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন এই আর্জেন্টাইন। মেসি খেলতে না পারলে তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন বেনফিকার হয়ে অসাধারণ মৌসুম কাটানো নিকোলাস গাইতান।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ
সার্জিও রোমেরো, গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওটামেন্ডি, রামিরো ফিউনেস মুরি, মার্কস রোহো, আগুস্তো ফার্নান্দেজ, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, নিকোলাস গাইতান, গঞ্জালো হিগুয়েন, এঞ্জেল ডি মারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ