সিসি নিউজ: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে আগামী ৫ জুন (রোববার) অর্থ উপ-কমিটির সাথে অন্যান্য সকল উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
এদিন বেলা ১১টায় দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ।
অর্থ উপ-কমিটির সদস্য সচিব আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ. এন আশিকুর রহমান এমপি সভায় সকল উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।