• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

আইপিএলের বিশ্ব একাদশে মুস্তাফিজ

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক: দুর্দান্তভাবে আইপিএলের প্রথম মৌসুম শেষ করে দলকে আইপিএল জিতিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ার এবং কাটার বুঝতে রীতিমত হিমসিম খেতে হয়েছে। ক্রিকেট কিংবদন্তীদের প্রশংসাতেও ভেসেছেন মুস্তাফিজুর রহমান।
১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে জিতেছেন আইপিএলের উদীয়মান ক্রিকেটারের পুরষ্কারও। তাই তাকে বাদ দিয়ে আইপিএলের বিশ্ব একাদশ ভাবাটাই অনুচিত। সেটাও অবশ্য করেনি। ভারতের দৈনিক পত্রিকা আনন্দবাজারের আইপিএলের সেরা বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন সাতক্ষীরার মুস্তাফিজ। বিশ্ব একাদশ ছাড়াও আইপিএলের সেরা ভারতীয় একাদশও গঠন করেছে পত্রিকাটি।
ভারতীয় একাদশঃ গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ধাওয়াল কুলকারনি, ভুবনেশ্বর কুমার, আশীষ নেহরা।
বিশ্ব একাদশঃ ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ, ডোয়াইন স্মিথ, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, বেন কাটিং, ক্রস মরিস, মুস্তাফিজুর রহমান, সুনীল নারিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ