• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইনুকে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ

ইনুসিসি নিউজ: জাতীয় সমাজতান্ত্রিক দল ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা পৃথক বিবৃতিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র প্রাণনাশের হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
জাসদ’র কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি রোববার এক যুক্ত বিবৃতিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র প্রাণ নাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, হত্যার হুমকি দিয়ে জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাসদের আন্দোলনকে বন্ধ করা যাবে না।
এছাড়াও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু পৃথক বিবৃতিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ