• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

আর্জেন্টিনায় মেসির নতুন রেকর্ড

মোসখেলাধুলা ডেস্ক: দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সার্জিও বাতিস্তুতা। এবার সে রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। কোপা আমেরিকার চলতি আসরে চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি।
কোপা আমেরিকা শুরুর আগে বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন। পানামা ম্যাচে ১৯ মিনিটে হ্যাটট্রিকের পর আজ দলের তৃতীয় গোলটি করলেন। ৬০তম মিনিটে করা গোলটাই মেসিকে বসিয়ে দিল বাতিস্তুতার পাশে। দুজনের গোলই এখন ৫৪টি।
তবে বাতিস্তুতাকে ছাড়িয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না মেসিকে। আগামী বুধবার (২২ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবেন মেসি। আর ঐ দিন ১ গোল করতে পারলেই দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি শুধু নিজের করে নিবেন এই ফুটবল জাদুকর।
আর্জেন্টিনার মতো দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অবশ্যই বিরাট এক অর্জন। তবে এসব ব্যক্তিগত অর্জনের সব তিনি দিয়ে দিতে রাজি সেই অধরা সব ট্রফির জন্য, যেগুলোর একটিও গত ২৩ বছরে জেতেনি আর্জেন্টিনা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ