• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

রিভিউ করলেন মীর কাসেম আলী

কাসেমঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলী রিভিউ আবেদন দাখিল করেছেন।

মীর কাসেমের আইনজীবী প্যানেলের সদস্য গাজী এম এইচ তানিম জানান, রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দাখিল করেন মীর কাসেম।

মীর কাসেমের ছেলে মীর আহমেদ বিন কাসেম জানান, মোট ৬৮ পৃষ্ঠার আবেদনে ১৪টি কারণ দেখিয়ে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন মীর কাসেম।

এর আগে গত ৬ জুন মীর কাসেমের ২৪৪ পৃষ্ঠার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিয়মানুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ