• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মাশরাফিদের কোচ হাথুরুসিং

145380_1সিসি নিউজ: বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন চান্ডিকা হাথুরুসিং।  লঙ্কান এই কোচের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগে থেকেই শোনা গিয়েছিল হাথুরুসিংহেসহ তার কোচিং টিমের অন্যদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে সেটাই সত্যি হলো।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ সম্পর্কে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৪ সালের মে মাসে টাইগারদের দায়িত্ব নেন হাথুরুসিংহে। সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষে শেন জার্গেনসনের স্থলাভিষিক্ত হন এই লঙ্কান। তার অধীনে বাংলাদেশের ক্রিকেট নতুন এক উচ্চতায় উঠে।

প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে তোলেন হাথুরুসিংহে। তার পারফরমেন্সে খুশি হয়েই বিসিবি তাকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত রেখে দিচ্ছে।

লঙ্কান এই কোচের অধীনে টি-টোয়েন্টির এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা। ভারতের মাটিতে টি-টোয়েন্টির বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন তামিম-সাকিব-মাশরাফি-মুস্তাফিজ-মুশফিক-সাব্বিররা। টেস্টেও তার শিষ্যরা উন্নতির ছাপ রেখেছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে হাথুরুসিংহের অধীনে টাইগাররা কোয়ার্টার ফাইনালে খেলেছে। বিশ্বকাপের পর ঘরের মাটিতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়েকে সিরিজ হারায় টাইগাররা।

৩০ জুন বিসিবির সাথে হাথুরুসিংহের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগে টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিক নিজের চুক্তির মেয়াদ না বাড়িয়ে দায়িত্ব ছেড়ে দেন। তবে, হাথুরুসিংহের সঙ্গে ২০১৯ পর্যন্ত থাকছেন ফিল্ডিং কোচ হ্যালসেল এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ