• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

খালেদার চরিত্র পরিবর্তন হবে না : নাসিম

নাসিমঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্র পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে ‘অব্যাহত গুপ্তহত্যার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গণতন্ত্রী পার্টি আয়োজনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা অ্যাড. মোহাম্মদ হোসেন স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সৎ সাহস থাকলে আপনি বলুন, গুপ্তহত্যার সঙ্গে নেই। যুদ্ধাপরাধীদের সঙ্গেও আপনি নেই। কিন্তু আমি জানি আপনি তা বলতে পারবেন না। এই সৎ সাহস আপনার নেই। আসলে বেগম জিয়া আপনার চরিত্র পরিবর্তন হবে না। আপনাকে পরাজিত করে সরকারে এসেছি, গুপ্তহত্যাও আমরা বন্ধ করব।
তিনি বলেন, দেশজুড়ে যে গুপ্তহত্যা চলছে কারা করেছ তা পরিষ্কার। যারা ২০১৪-১৫ সালে জ্বালাও-পোড়াও করেছে মানুষ পুড়িয়ে ক্ষমতায় অাসতে ব্যর্থ হয়েছে তারাই এসব গুপ্তহত্যার সঙ্গে জড়িত।
তিনি অারো বলেন, ৪২ বছর আগে দেশ বিরোধীরা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আজ সেভাবেই গুপ্তহত্যা করছে।
নাসিম বলেন, যথাযথ আইন মেনে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। যারা তাদের সমর্থন করে না, তারা কোনো দিক না পেয়ে গুপ্তহত্যা চালাচ্ছে। গুপ্তহত্যা করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। অামাদের লক্ষ্য অনুযায়ী এ বিচার শেষ করবই।
সভায় বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও তরিকত ফেডারেশেনের মহাসচিব সাংসদ এম এ আওয়াল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ