সিসি নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির কেন্দ্রীয কমিটিতে ৫জন উপদেষ্টা, ২১ জন ভাইস চেয়ারম্যান, ১৬ জন যুগ্ম মহাসচিব এবং ৬ জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছেন। পর্যায়ক্রমে অবশিষ্ট পদে নাম ঘোষণা করা হবে ।
জাতীয় পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ জাতীয় পার্টির অষ্টম কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করছেন। পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় (সকল পদে নাম ঘোষণার পরে) জাপা চেয়ারম্যান কমিটির তালিকায় নামের ক্রমানুসার নির্ধারণ করবেন।
এই পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হলো, তারা হলেন, উপদেষ্টা পদে অ্যাডভোকেট মোস্তফা জামাল বেবী, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, ক্বারি মো. হাবিবুল্লাহ বেলালী, মো. নোমান এমপি এবং কাজী মামুনুর রশীদ। (অসমাপ্ত)
ভাইস চেয়ারম্যান: আলহাজ শেখ আবুল হোসেন, আলহাজ আব্দুস সাত্তার মিয়া, দেলওয়ার হোসেন, এইচএমএন শফিকুর রহমান, মোফাজ্জল হোসেন, হাজী আবু বকর, আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, দেওয়ান আলী, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, দিদারুল আলম দিদার, আমানত হোসেন আমানত, আলহাজ সফিকুল ইসলাম সেন্টু, সরদার শাহজাহান, মাহবুব আলী বুলু, এমরান হোসেন মিয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং নজরুল ইসলাম। (অসমাপ্ত)
যুগ্ম মহাসচিব: লিয়াকত হোসেন খোকা এমপি, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, আসিফ শাহরিয়ার, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, এ্যাড. মোঃ তোফাজ্জল হোসেন, আশরাফ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর এমপি, ইয়াহ্ ইয়া চৌধুরী এমপি, নুরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ মুক্তি, নাজমা আখতার, মোঃ শফিকুল ইসলাম শফিক এবং আলহাজ্ব মোঃ দিদারুল কবির দিদার।
সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আবিদ আলী চৌধুরী, মোতাহারুল ইসলাম, শরিফুল ইসলাম চৌধুরী (সরু চৌধুরী), জহিরুল আলম রুবেল, রফিকুল ইসলাম এবং মোবারক হোসেন আজাদ। (অসমাপ্ত)