• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ক্রসফায়ার কখনো আইনগত বৈধতা রাখে না: কামরুল

কামরুলসিসি ডেস্ক: খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ক্রসফায়ার কখনো আইনগত বৈধতা রাখে না। বৃহস্পতিবার রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর গ্রামে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, যদি আমরা পুলিশের কথা বিশ্বাস করি তাহলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গুলি করতে পারে। আমরা যদি ৭০ থেকে ৮০’র দশকে ফিরে তাকাই তাহলে দেখতে পারবো সর্বহারাদের নির্মূলে পুলিশ এ ধরনের অভিযান পরিচালন করেছিল।

কামরুল ইসলাম আরও বলেন, পৃথিবীর অনেক দেশেই সন্ত্রাস নির্মূলে যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের পুলিশও সে ভাবেই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

ভাকুর্তা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাসির আহম্মেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ