• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী চাইলেই গুম-খুন বন্ধ সম্ভব : প্রধান

JAGPAগাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে একদিনেই গুম-খুন বন্ধ হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা মোড় সংলগ্ন ভাওয়াল পার্ক কমিউনিটি সেন্টারে জেলা জাগপা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

২০ দলীয় জোটে কে থাকবে আর কে থাকবে না, তার ঠিকাদারি শেখ হাসিনাকে দেয়া হয় নাই বলে দাবি করে প্রধান বলেন, ‘জোটনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও শান্তির জন্য আলোচনার প্রস্তাব দিলেন। কিন্তু দিল্লির ইশারায় জালিম শাহী ২০ দলের সে প্রস্তাব মানলেন না, শর্ত দিলেন। দুনিয়া সাক্ষী, আপনারা (সরকার) আলোচনার দরজা বন্ধ করে দিয়েছেন। তবে জনশক্তির আন্দোলনের মুখে আপনাদের আলোচনায় বসতেই হবে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,‘আমাদেরও সাফ কথা-সরকারকে দিল্লির দালালি ছাড়তে হবে, করিডোরসহ সব অসম চুক্তি বাতিল করতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট যারা তৈরি করেছে তাদেরকে সরকার থেকে বাদ দিতে হবে। তারপর আমরা চিন্তা করে দেখবো, শেখ হাসিনার সঙ্গে ২০ দল আলোচনায় বসতে পারে কি পারে না।’

মাদারীপুরে শিক্ষকের উপর হামলায় হাতেনাতে আটক হওয়া গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারের নামে কেন হত্যা করা হলো, সরকারের কাছে তা জানতে চেয়ে জাগপা সভাপতি বলেন, ‘গুম ও খুনের নেপথ্য কারিগর কারা, সরকার তা সবই জানেন এবং বোঝেন। শেখ হাসিনা চাইলে একদিনেই গুম-খুন বন্ধ ও কথিত জঙ্গি থাকবে না। কারণ, জঙ্গির জনকরাই তার ডাম-বাম আলোকিত করে আছে।’

গাজীপুর জেলা জাগপা সভাপতি প্রিন্সিপাল হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর ফরিদ আহমেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা এস এম সানাউল্লাহ, জেলা বিএনপির উপদেষ্টা ও গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী রুশদি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ