• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

মৃত্যুদণ্ড-প্রাপ্ত আসামি দিপু জাপার যুগ্ম মহাসচিব

223338_1সিসি নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুকে যুগ্ম মহাসচিব করেছেন।

গত ২২ জুন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের যে ১৬ জন যুগ্ম মহাসচিবের নাম প্রকাশ করেছে, সেখানে দিপুর নামটি ১২ নম্বরে ছিল। একই প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির ৫ জন উপদেষ্টা, ২১ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন সাংগঠনিক সম্পাদকের নামও ঘোষণা করা হয়।

জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির অষ্টম কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন’ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে। এ ঘটনায় তৎকালীন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিপুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে ছাত্রসমাজের সাবেক নেতা নুরুল ইসলাম দিপুসহ ২২ জনকে মৃত্যুদ- এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন আদালত। সর্বশেষ গত ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নুরুল ইসলাম দিপুসহ ছয়জনের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন।

নুরুল ইসলাম দিপু দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তিনি এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বসবাস করছেন বলে জানা গেছে।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুর ব্যাপারে কথা বলতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে বলেন, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, দলে কাকে কোন পদে নিয়োগ দিযেছে আমি কিছুই জানি না। তবে এ ব্যাপারে দলের মহাসচিব ভাল বলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ