• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাহবুবুর রহমানকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

মাহবুবুরসিসি নিউজ: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাবেক সেনা প্রধান ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে। ঢাকার সিএমএইচ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

শনিবার বিকেলে দিনাজপুর থেকে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমান বন্দরে যাচ্ছিলেন। পথে দশ মাইল এলাকায় একটি নসিমনকে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুঘর্টনায় পতিত হয়। এতে বিএনপি নেতা মাহবুবুর রহমান, তার স্ত্রী ও গাড়ী চালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্সিন্ডেশন হাসপাতালে ভর্তি করে।
তার ছোট বোন জিনাত আরা জানান, তাঁর মাথায় আঘাত লেগেছে। সিটিস্কেন করা হয়েছে। বর্তমানে কিছুটা সুস্থতা বোধ করছেন। তবে চিকিৎসকরা তাঁর সাথে কথা বলতে নিষেধ করেছেন বলে জানান তিনি। এদিকে তাঁর আহত হওয়ার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা জিয়া হার্ট ফাউন্ডিশন হাসপাতালে ভীড় জমায়।

এদিকে, রাজধানীতে বিএনপির একটি আলোচনা সভায় আজ (শনিবার) মির্জা ফখরুলের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে তাকে দেখা যায়নি। জানতে চাইলের ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস জানান, ‘আপনারা জানেন স্যারের ভগ্নিপতি গুরুতর আহত হয়েছে। হেলিকপ্টারে তাকে ঢাকা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গুরুতর আহত সাবেক সেনা প্রধান ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভগ্নিপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ