• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জঙ্গি ছাড়া সবার মুক্তি চাইলেন খালেদা

1355_118067সিসি ডেস্ক: সাম্প্রতিক  সময়ে জঙ্গি দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্য থেকে জঙ্গি ছাড়া বাকি সবার মুক্তি দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেছেন, “আওয়ামী লীগই জঙ্গি দল। এদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এদের ধরলেই জঙ্গি ধরা হবে।”

রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন।

অতীতের মতো এবারও এই ইফতার অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাব চত্বরে করার প্রস্তুতি নেয়া হয়েছিল। শুরুতে মৌখিক অনুমতি দিলেও পরে প্রেস ক্লাব ব্যবহারের অনুমতি বাতিল করে কর্তৃপক্ষ।

সরকারের নানা সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘সারা দেশে লুটপাট ও দখলের মহোৎসব চলছে। প্রেসক্লাব পর‌্যন্ত দখল হয়ে গেছে।’

খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ জঙ্গিবাদের মদদদাতা। আওয়ামী লীগের মধ্যেই জঙ্গি। আওয়ামী লীগের লজ্জাবোধ থাকলে তারা ক্ষমতা ছেড়ে নির্বাচন দিত।”

নিজের নামে চলা নাইকো দুর্নীতি মামলা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, “শেখ হাসিনা অপরাধী,আমার কোনো ভূমিকা নেই। তার (শেখ হাসিনা) মামলা প্রত্যাহার হলে ওই ঘটনায় আর কারো মামলায় চলতে পারে না।”

খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বাংলাদশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, এম আব্দুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ