• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

আটকসিলেট: জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মিরাবাজার বিরতি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল আহাম্মদ আলী হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আলী হোসেনের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে আলী হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়ে উপশহর, মেডিকেল রোড, বাগবাড়িসহ বিভিন্ন এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ