• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইসলামি দলগুলোর নতুন জোট গঠনের উদ্যোগ

জোটসিসি ডেস্ক: কওমী মাদরাসা ঘরানার ইসলামি দলগুলো নতুন জোট গড়ার তোড়জোড় করছে। গত কয়েক মাস ধরে তারা নতুন একটি প্ল্যাটফর্ম গঠনে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। এ মাহে রমজানে অনেক দূর অগ্রসর হয়েছেন ঐক্য-প্রক্রিয়ায়। আসন্ন ঈদুল ফিতরের পর নতুন ইসলামি জোট ঘোষণার চেষ্টা চলছে। মূলত আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোট-মহাজোটের বাইরে ইসলামি দলগুলোর সমন্বয়ে নতুন এই জোট গঠনের প্রাথমিক লক্ষ্য– জাতীয় শিক্ষানীতি বাতিলসহ ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা।

উদ্যোক্তারা বলছেন, জোট গঠনের লক্ষ্য আরো গভীরে। ধর্মীয় ইস্যুভিত্তিক কর্মসূচি দিয়ে একমঞ্চে দাঁড়ানো গেলে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা থাকবে।

ইতিমধ্যে জোট ঘোষণার প্রাক-প্রস্তুতি হিসাবে সংশ্লিষ্ট ইসলামি দলসমূহের ছাত্রসংগঠনগুলোর সমন্বয়ে ‘সর্বদলীয় ইসলামি ছাত্রঐক্য’ গঠন করা হয়েছে। তারা এক মঞ্চে একত্রিত হয়েছেন। এই ছাত্র ঐক্যে শরিক সংগঠনগুলো হলো- ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস, ইসলামি ছাত্র খেলাফত, ইসলামি ছাত্রসমাজ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া, জমিয়তে তালাবায়ে আরাবিয়া এবং খেলাফত ছাত্র আন্দোলন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দল থেকে বেরিয়ে যাওয়া মাওলানা আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামি ঐক্যজোট, চরমোনাই-পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামি আন্দোলন বাংলাদেশ, হাফেজ্জী হুজুরের ছেলে হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রিন্সিপাল হাবিবুর রহমান ও মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ, ড. ঈসা শাহেদীর নেতৃত্বাধীন ইসলামি ঐক্য আন্দোলন, মরহুম মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাত আমিনীর খেলাফতে ইসলাম, মুসলিম লীগ (একাংশ) ও নেজামে ইসলাম পার্টিকে নিয়ে নতুন এ জোট গঠনের প্রক্রিয়া চলছে। বিএনপি জোটের দুই শরিক খেলাফত মজলিস (মুহাম্মদ ইসহাক) ও জমিয়তে উলামায়ে ইসলামকেও নতুন এ জোটে রাখার জন্য আলোচনা চলছে। এর বাইরে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টসহ (এনডিএফ) ইসলামি ভাবধারার কয়েকটি সমমনা রাজনৈতিক দল ও সংগঠনকে নতুন ওই প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, প্রাথমিকভাবে তিনটি লক্ষ্যকে সামনে রেখে ঐক্যপ্রক্রিয়া হচ্ছে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেমদের সমন্বিত পদক্ষেপ। নির্বাচনে সারাদেশে ঐকমত্যের ভিত্তিতে নিজেদের প্রার্থী দেবে এই সম্ভাব্য জোট। ‘নাস্তিক মুরতাদ’ ও ‘দেশে ইসলাম বিরোধী অপশক্তি’কে মোকাবেলার জন্য উদ্যোগ গ্রহণ, কর্মসূচি প্রদান। এবং দেশে ‘ইসলামি তাহজিব-তামাদ্দুন সুরক্ষায়’ সমন্বিত পর্যালোচনা অব্যাহত রাখা।

তবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত ইসলামি দলগুলো এই নয়া জোটগঠনকে গভীর সন্দেহের চোখে দেখছে। তারা বলছেন, নতুন গঠিতব্য ইসলামি জোটের নেপথ্যে সরকারের হাত রয়েছে। জোটের শরিক দলের একজন নেতা দাবি করেন, সরকার পক্ষ কওমি আলেমদের ভিন্ন প্ল্যাটফরম করতে বিভিন্ন ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিয়ে চলেছে দুই বছর ধরে। ওই প্রক্রিয়ার ফলেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে আসে ইসলামি ঐক্যজোট (আমিনী)। এরপর এক সময়ের সরকার বিরোধী হেফাজতে ইসলামও কর্মসূচি থেকে দূরে চলে আসে। বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ইসলামি দলগুলোর নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

তবে নতুন এ জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামি ঐক্যজোটের (আমিনী) চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, ইসলামি দলগুলোকে নিয়েই জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ইস্যুভিত্তিক একটি জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।

নতুন ইসলামি জোটের ঐক্য প্রক্রিয়ার এক প্রভাবশালী নেতা বলেন, এ জোটের নাম ও প্রধান কে হবেন তা ঠিক হয়নি। সবার মতামতের ভিত্তিতেই জোটের নাম ও প্রধান নেতা ঠিক হবে।

উৎসঃ   ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ