• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ রেলওয়ে কি ভারতীয় রেলওয়ের অংশ?

Jagpa Prodhan Picমাহবুবুল হক খান, দিনাজপুর : ২০ দলীয় জোট নেতা জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বাংলাদেশ রেলওয়ে কি ভারতীয় রেলওয়ের অংশ উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ রেলওয়েতে  সংযোচিত নতুন কোচ দেখে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। এ কোচের বডিতে ইন্ডিয়ান রেলওয়ে ও হিন্দি লেখা এ কিসের আলামত ? দেশবাসীর জিজ্ঞাসা দখলদার শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার কি বাংলাদেশ রেলওয়েকে ভারতীয় রেলওয়ের অংশে পরিণত করেছে ?
তিনি বলেন, স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা এটা করছে তারা জাতীয় বেঈমান। এরাই মীর জাফর ও ঘসেটি বেগমদের বংশধর। এরাই দিল্লর ইশারায় পিলখানায় দেশ প্রেমিক সেনা বাহিনীর মেরুদন্ড ভেঙে দিয়েছে। এরাই এ দেশের সন্তান পুলিশ-র‌্যাবকে তাদের ভাইদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এরাই পাটের রাজা বাংলাদেশের পাট শিল্পকে জনমের জন্য শেষ করেছে। এরাই আমার কৃষি শিল্পকে ভারতীয় মারোয়ারী-বেনিয়াদের হাতে তুলে দিয়েছে। এই ভারতীয় দালালদের চিনে নিন। এরাই আমার রক্তে কেনা স্বাধীনতাকে নীলামে তুলেছে।
শুক্রবার (১ জুলাই) বিকেলে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জেলা জাগপা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিউল আলম প্রধান বলেন, আমাদের মনে রাখতে হবে যে এটা শুধু ভোটের ও ক্ষমতার লড়াই নয়। আগ্রাসী ভারতের বিরুদ্ধে যেন কেউ মাথা তুলতে না পারে এ জন্য জাতীয় নেতা বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ষড়যন্ত্র হচ্ছে। দেশপ্রেমিক জাতীয় নেতাদের ফাঁসি, হত্যা, গুম করা হচ্ছে। আল্লাহর ঘর মসজিদ থেকে মুসল্লীদের বের করে দেয়া হচ্ছে এবং সর্বশেষ সাম্প্রদায়িক অস্থিরতা তৈরী করে বিদেশি বাহিনীকে ডেকে আনার পায়তারা চলছে। এ অবস্থা চলতে পারে না। চলতে দেয়া হবে না। প্রতিরোধ সংগ্রামের প্রস্তুতি নিতে তিনি দেশবাসীর প্রতি আহবান জনান।
জেলা জাগপার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মো. নুরুনবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাজাহান  খোকনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, প্রধান বক্তা ছিলেন জাগপার কেন্দ্রীয় যগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রকিবউদ্দিন চৌধুরী মুন্না। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, জেলা ন্যাপ সভাপতি মো. মনজুরুল আলম, শশরা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, মো. ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী খোকা, সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শরিফ জাকির হোসেন হিরা, জেলা জাগপা নেতা মাহবুবুল আলম ননী, মো. আব্দুর রহমান, মো. ইসতিয়াকুল আলম, অরুণ কুমার মহন্ত, সৈয়দ ইমরুল কায়েস রূপম, শাহিনুর বেগম, যুব নেতা মাসুদ পারভেজ, রফিকুল ইসলাম, আবুল হোসেন খোকন, আবিদ হোসেন চুন্নু, নিয়াজুল ইসলাম চঞ্চল, ছাত্র নেতা রুবেল, শফিক, সরকার, রশিদুল ইসলাম প্রিন্স প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ