• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঈশ্বরদী পৌর বিএনপির কমিটি থেকে ৯২ জনের পদত্যাগ

বিএনপিসিসি নিউজ: বেআইনি তথা বিএনপির গঠনতন্ত্র পরিপন্থী এবং গোপনে পৌর বিএনপির কমিটি গঠন ও জেলা কমিটি কর্তৃক অনুমোদনের প্রতিবাদে পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির নতুন কমিটির ৯২ জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি মকলেছুর রহমান বাবলু।
তিনি বলেন, গত ১৯ শে জুন জেলা কমিটির কাছে গোপনে একটি কমিটি জমা দিয়ে অনুমোদন নেয়া হয়। এই কমিটির শুধু সভাপতি বাদে বাকি ৯২ জন লিখিতভাবে পদত্যাগ করেছেন। সুতরাং তথাকথিত এই কমিটির আর অস্তিত্ব নেই। আমরা নিয়মতান্ত্রিকভাবে ওয়ার্ড কমিটি সমন্বয়ে নতুন একটি স্বচ্ছ পৌর কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
একটি বিশেষ মহল বিএনপিকে দুর্বল করার জন্য এ ধরনের অনিয়মতান্ত্রিক কমিটি করে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। বাবলু ও জাকারিয়া পিন্টুর নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠন করে বিএনপিকে এগিয়ে নেয়ার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি একেএম আক্তারুজ্জান, জাহিদ বিশ্বাস, সুমার খান, এসএম ফজলুর রহমান, ইমরুল কায়েস সুমন, মাহবুবুর রহমান পলাশ, মোস্তফা নুরে আলম শ্যামল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ