ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল আগামী মঙ্গলবার সমমনাদের সঙ্গে যৌথ বৈঠক করবে। রোববার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দফতর বিষয়ক সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভায় মিলিত হবেন।
উক্ত যৌথসভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন জোটের মুখপাত্র।