• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

গুলশানে নিহতদের শ্রদ্ধা জানাবে বিএনপি

বিএনপিঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিসান হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বিদেশি নাগরিকদের কফিনে শ্রদ্ধা জানাবে জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আর্মি স্টেডিয়ামে যাবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে নিহত বিদেশি নাগরিকদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ১ জন ভারতীয়, ১ জন আমেরিকান ও ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ