• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

গুলশানের হামলা ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র

mufti_40624সিসি ডেস্ক: গুলশানে সন্ত্রাসীর হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘গুলশানের এ হামলা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। যে কোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ ও জাতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।’
রবিবার এক বিবৃতি মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের নিন্দনীয় ভয়াবহ সহিংসতায় আমরা স্তম্ভিত। দেশের মানুষ আতংকে ভুগছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা করতে হবে।’
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘দেশের নাগরিক ও বিদেশি কূটনীতিক ও নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের প্রশংসা করে মুফতী রেজাউল আরো বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহর রহমতে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সাহস ও দৃঢ়তার সাথে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করেছে। জিম্মিদের মুক্ত করতে গিয়ে যেসকল পুলিশ সদস্য নিহত হয়েছেন আমরা তাদের মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
তিনি এঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করে এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ