• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদ আনন্দ নেই মোস্তাফিজারের পরিবারে

মুস্তাফিজসাতক্ষীরা: ঈদের জামাতের আগে বিদ্যুৎস্পৃষ্টে ভাইয়ের মৃত্যুতে মুষড়ে পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজসহ তাদের পরিবার। নিহত মোতাহার হোসেন মোস্তাফিজের চাচাতো ভাই।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটর চালানোর জন্য তারে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত. মমিন গাজীর ছেলে। মোতাহার হোসেন এক শিশু সন্তানের জনক। তিনি কৃষিকাজ করতেন।
মোস্তাফিজের ভাই মোখলেছুর রহমান পল্টু জানান, সকালে মোটর চালানোর জন্য তারে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন মোতাহার। এসময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে স্থানীয় নলতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে মারা যান। তার মৃত্যুতে মোস্তাফিজের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরো জানান, মোতাহার ভাইয়ের মৃত্যুতে মোস্তাফিজ খুবই শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ