• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

হাসপাতালে শচীন টেন্ডুলকার

sachin_tendulkar11467953987সিসি নিউজ: লন্ডনের একটি হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন অধিনায়ক শচীন টেন্ডুলকার। বুধবার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার টেন্ডুলকার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন টেন্ডুলকার। টুইটারে টেন্ডুলকার লিখেন,‘কিছু ইনজুরি অবসরের পরও ভোগাচ্ছে। তবে আমি খুব দ্রুত ফিরে আসব। হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। বিশ্রাম …।’

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, টেন্ডুলকারের বাঁ পায়ের হাঁটুর ইনজুরিটা বেশ পুরনো। অবসরের আগে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন টেন্ডুলকার। কিন্তু বিভিন্ন কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন টেন্ডুলকার।

১৯৮৯ সালের নভেম্বরে অভিষেক হওয়ার পর থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত টেস্ট শচীন খেলেছেন ২০০টি। যাতে ৫৩.৭৮ গড়ে রান করেছেন ১৫ হাজার ৯২১। হাত ঘুরিয়ে উইকেটও নিয়েছেন ৪৬টি। টেস্টের তুলনায় শচীনের ওয়ানডে ক্যারিয়ার ছিল আরও বর্ণাঢ্য। ক্যারিয়ারে একদিনের ম্যাচ খেলেছেন ৪৬৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে যা সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ৪৪.৮৩ গড়ে রান করেছেন ১৮ হাজার ৪২৬। ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে একশ’ সেঞ্চুরির বিরল কীর্তি গড়েন শচীন। ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড কখনো ভাঙবে কিনা সন্দেহ! ২০১২ সালে ওয়ানডে ও ২০১৩ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান শচীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ