• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জঙ্গিবাদকে জিইয়ে রাখতে চাইছে সরকার: রিজভী

রিজভীঢাকা: সরকার জঙ্গিবাদী অশুভশক্তিকে জিইয়ে রাখতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর কারণ হিসেবে তিনি বলেন, “জঙ্গিদের রক্তক্ষয়ী কর্মকাণ্ডের দিকে জনগণের দৃষ্টি থাকলে সরকারের প্রতি পদত্যাগের চাপ কমে যাবে। তাই সরকার জঙ্গিবাদী তৎপরতায় হালকাবোধ করে।”
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশীমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা করা হয়েছে দাবি করে রিজভী বলেন, “জঙ্গিবাদ নয় সরকার বিএনপিকে নির্মূল করার পুরোনো পরিকল্পনা বাস্তবায়ন করছে।”
রিজভী বলেন, “সরকারের কর্মকাণ্ডে এটা সুস্পষ্ট যে, বর্তমানে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতার পথপ্রদর্শক হচ্ছে আওয়ামী শাসকগোষ্ঠী। এরা ইচ্ছাকৃতভাবেই জঙ্গিবাদী অশুভশক্তিকে জিইয়ে রাখতে চাইছে। কারণ এদের রক্তক্ষয়ী কর্মকাণ্ডের দিকে জনগণের দৃষ্টি নিবদ্ধ থাকলে সরকারের প্রতি পদত্যাগের চাপ কমে যাবে। তাই সরকার জঙ্গিবাদী তৎপরতায় নিজেদের হালকাবোধ করে।”
বিএনপির এই নেতা আরো বলেন, “এই মুহূর্তে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন জরুরি। সরকারের উচিত নিজেরা পদত্যাগ করে সেই নির্বাচনের পথকে সুগম করা।”
রিজভী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, দেশে বর্তমান জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলামের পথ নয়। প্রধানমন্ত্রী সঠিক কথাই বলেছেন। আমরা তার বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে আরো প্রশ্ন করতে চাই, ক্রসফায়ারের নামে অন্য দলের নেতা-কর্মীদের হত্যা করা কীসের পথ? মিথ্যা মামলা দিয়ে দেশব্যাপি পাইকারিভাবে বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করা কীসের পথ?”
রিজভী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একমাত্র জাতীয় সমস্যার সমাধান সম্ভব। রাজনীতিতে বিচ্ছেদ, বিনাশ, ব্যবধানের চর্চা অব্যাহত থাকলে কোনো না কোনোভাবে উগ্রবাদীরা মাথাচাড়া দেবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ