• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ রফিক!

রফিকখেলাধুলা ডেস্ক: দেশের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন তিনি। গড়েছেন একাধিক রেকর্ডও। অবশেষে ফের ক্রিকেটে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় স্পিনার মোহাম্মদ রফিক। তবে আগের মতো ক্রিকেটার নয় ট্রেনার হিসেবে। ক্রিকেটারদের নিয়ে হাইপারফরম্যান্স ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন মোহাম্মদ রফিক।

এ প্রসঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রফিক এইচপিতে ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। এইচপিতে ওয়াহিদুল হক গণির সঙ্গে রফিকও থাকবেন।’

এর আগে ২০০৮ সালে ক্রিকেট থেকে বিদায় নেন রফিক। তিনি এখনও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ (১০০ উইকেট) উইকেট সংগ্রাহক।

অবসরের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কোনও কার্যক্রমে তাঁকে দেখা যায়নি। বিসিবিও রফিককে কোনও কাজে লাগায়নি। অবশেষে এইচপি ক্যাম্প দিয়ে ফের ক্রিকেটের সান্নিধ্যে এলেন এই কিংবদন্তি ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ