• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আ.লীগ ছাড়া ডিজিটাল বাংলাদেশ থাকতো না: জয়

জয়ঢাকা: আওয়ামী লীগ ছাড়া কোনো ডিজিটাল বাংলাদেশ থাকতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রবিবার রাতে জয় তার ফেসবুকে এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, বেশ কিছু সময় হয়েছে যে, আমি ডিজিটাল বাংলাদেশ বিষয়ে লিখেছি। গত ৭ বছরে অসাধারণ কিছু অর্জন রয়েছে। আরও অনেককিছু অর্জন হবার পথে।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে সরকারের জন্য ই-টেন্ডারিং ও ই-ফাইলিং চালু করেছি এবং বিভিন্ন মন্ত্রণালয় ধীরে ধীরে তা গ্রহণ করছে। ই-টেন্ডার চালুর ফলে অফিসে গিয়ে টেন্ডার জমা দেয়ার প্রয়োজন হবে না। ফলে দুর্নীতি হ্রাস পাবে। এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে দরপত্র প্রসেস করা হবে বলে এতে ম্যানিপুলেট করা যাবে না।
জয় বলেন, ফাইল প্রসেসিং দ্রুততর করতে সরকারি সংস্থাগুলো ই-ফাইলিং ব্যবহার করবে। ফলে ফাইল প্রসেসে সময়ের বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা যাবে। প্রতারণা দূরীকরণে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মনিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্সের মতো নাগরিকদের বিভিন্ন নিবন্ধন সংযুক্ত করা হবে। শুরুতেই এর সঙ্গে নিরাপত্তার বিষয়টি যুক্ত থাকবে।
তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল পৌঁছে দিতে আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এর লক্ষ্য হচ্ছে, দেশের যে কোনো স্থানে ৫ এমবিপিএস সংযোগ পর্যাপ্ত করা।
সজীব ওয়াজেদ জয় বলেন, এই সবই অর্জন হয়েছে আমাদের আওয়ামী লীগ সরকারের জন্য। আওয়ামী লীগ ছাড়া কোনো ডিজিটাল বাংলাদেশ থাকতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ