দিনাজপুর প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে দিনাজপুর সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদল পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় হতে সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফাজিলপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আউলিয়াপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আইনুল হক, কমলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ, মমিনুল ইসলাম, এরশাদ, রেজা, আব্দুল খালেক, বিপ্লব বাবু, সাগর, গুলজার, কামরুজআমান, র্দুরুল ইসলাম, জুয়েল, রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে বেলা ১২টায় একই দাবীতে জেল রোডস্থ দলীয় কার্যালয় হতে জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদলের সদস্য রাসেল আলী চৌধুরী লিমন, রফিকুল ইসলাম মানিক, আব্দুস সালাম, পৌর ছাত্রদল নেতা গোলাপ, সন্তোষ, রায়হান, তুষার, রিপন, রনি, শাওন, বক্করসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দিনাজপুরে আইনজীবী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রদানের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিট আদালত চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
বুধবার (২৭ জুলাই) দুপুর ২টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফোমামের জেলা ইউনিট সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, সহ-সভাপতি গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমাম আলী, ফোরাম নেতা ফিরোজ ইব্রাহিম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সিনিয়র আইনজীবী মো. আবু আলী চৌধুরী, মো. আবু সাঈদ, ফোরাম নেতা মো. মইনুল ইসলাম, আনোয়ারুল আজিম খোকন, মো. নিয়ামুল হক চৌধুরী, আব্দুল বাকী, রাশেদুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহœ করতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রদান করা হয়েছে। অবিলম্বে মিথ্যা সাজা বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান ফোরাম নেতারা।