• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

অস্ত্রোপচারই লাগবে মুস্তাফিজের

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক : শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে বলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। দ্বিতীয় এমআরআই রিপোর্টে মুস্তাফিজের বাঁ কাঁধের ল্যাবরামে ধরা পড়েছে গ্রেড-২ শ্রেণির চোট। অস্ত্রোপচার করানো ছাড়া তাই খুব একটা বিকল্প আর থাকছে না।

কবে কোথায় অস্ত্রোপচার হবে, এখন শুধু সে সিদ্ধান্ত নেওয়ার বাকি। চিকিৎসকের সঙ্গে জাতীয় দলের কোচ-ফিজিওদের আলোচনার পর শুক্র-শনিবারের মধ্যেই সিদ্ধান্তটি হয়ে যাওয়ার কথা।

সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই বাজিমাত করেন মুস্তাফিজ। দলকে জেতাতে চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য উইকেট পাননি, দলও জেতেনি। এর পরই তো কাঁধের ব্যথায় কাতর কাটার মাস্টার।

প্রথম এমআরআই রিপোর্টেই ইংল্যান্ড থেকে দুঃসংবাদ ভেসে আসে। প্রথম এমআরআইতে মুস্তাফিজের কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র) সমস্যা ধরা পড়ে। বৃহস্পতিবার দ্বিতীয় এমআরআই রিপোর্টে জানা গেছে, এটি গ্রেড-২ শ্রেণির চোট। এই ধরনের সমস্যায় অস্ত্রোপচারের বিকল্প নেই।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘দ্বিতীয় এমআরআইতে মুস্তাফিজের কাঁধে ধরা পড়েছে গ্রেড-২। বিসিবির কোচ, ফিজিও, চিকিৎসকেরা এখন ওখানকার ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানবেন।’

অস্ত্রোপচার হলে অন্তত মাস ছয়েকের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে। সেক্ষেত্রে অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে খেলা হবে না দ্য ফিজের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ