• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গুলশান কার্যালয়েই আছেন রিজভী

রিজভীঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে রুহুল কবির রিজভী শনিবার রাতে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে গ্রেফতার এড়াতে এখনো গুলশান কার্যালয়েই অবস্থান করছেন রিজভী। রোববার রাতে কার্যালয়টিতে গিয়ে দেখা যায় রিজভী সেখানেই অবস্থান করছেন।
নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত শুক্রবার সকাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন তিনি। তবে রিজভী কার্যালয় থেকে শনিবার গভীর রাতে বের হয়ে গেছেন -বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর সত্যিই তিনি কোথায় আছেন তা নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়।
এমনকি বেশিরভাগ সময় গুলশান কার্যালয়ে অবস্থান নেয়া চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানও জানান, ‘রিজভী আহমেদ কোথায় আছেন কেউ জানে না।’
রিজভী জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখেছে, তাই তিনি কার্যালয় থেকে বের হতে পারছেন না।
উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় তিনি আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন বলেও জানান রিজভী। গুলশান কার্যালয়ে রিজভীর সঙ্গে তার ঘনিষ্ট স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামকে অবস্থান করতে যায়।
অন্যদিকে, রুহুল কবির রিজভী আহমেদ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে  জানিয়েছে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ