ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এমাজউদ্দীন আহমদ জামায়াত ছাড়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘জামায়াত ছাড়ার ব্যাপারে ২০ দলীয় জোটে নীতিগত কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি। আমরা জাতীয় ঐক্যের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এর অগগ্রতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব।