• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হেফাজতের জঙ্গিবিরোধী মিছিল সমাবেশ

Hapajat1470391524ঢাকা:  পুলিশি পাহারায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
ঢাকা মহানগর হেফাজত আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমি। এ সময় তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এর সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। একটি মহল শান্তির ধর্ম ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে অশান্ত করতে চায়। এরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু, দেশের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা করায় পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান হেফাজতের এই নেতা।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা আবদুর রব ইউসুফি, ড. আহমদ আবদুল কাদের, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আহমদ আলী কাসেমি প্রমুখ।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হেফাজতের নেতা-কর্মীরা পুলিশি পাহারায় মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ