• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

বিএনপির স্থায়ী কমিটি ঘোষণা

ব্রিনপিসিসি নিউজ: জাতীয়তাবাদী দল বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন।
নতুন মুখ হিসেবে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। এছাড়া চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ৭৩, ভাইস চেয়ারম্যান ৩৫ ও যুগ্ম মহাসচিব হিসেবে ৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।
স্থায়ী কমিটির সদস্যরা হলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান , ব্রিগেডিয়ার জে. (অব.) আ.স.ম. হান্নান , এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস,  নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ